সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:০৩
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

সাতক্ষীরায় পুলিশের অভিযানে মাদক মামলার আসামীসহ গ্রেফতার-২২

মাসুদ পারভেজ, বিশেষ প্রতিনিধি:সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ২ জনসহ ২২ জনকে গ্রেফতার করেছে। অভিযানের সময় পুলিশ ২৩৮ বোতল ফেন্সিডিল ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার(১০ অক্টোবর)সন্ধ্যা থেকে আজ শুক্রবার(১১ অক্টোবর)সকাল পর্যন্ত ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ২ জন, কলারোয়া থানা থেকে ৫ জন, তালা থানা থেকে ২ জন, কালিগঞ্জ থানা থেকে ৩ জন, শ্যামনগর থানা থেকে ৮ জন, আশাশুনি থানা থেকে ২ জনসহ ২২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে ৩ টি মামলা হয়েছে।