সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:০৩
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

আবরার হত্যার মামলায় আসামি শামীম বিল্লাহ শ্যামনগরে গ্রেপ্তার

জি এম আবু হাসান, শ্যামনগর প্রতিনিধি:বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার ১৪নং আসামি শামিম বিল্লাহকে সাতক্ষীরার শ্যামনগর থেকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল।

শুক্রবার বিকালে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শামিম বিল্লাহ ওই গ্রামের আমিনুর রহমান বাবলুর ছেলে ও বুয়েটের নেভাল অ্যান্ড আর্কিটেকচার বিভাগের ২য় বর্ষের ছাত্র। বুধবার রাতে শামিম বিল্লাহ ঢাকা থেকে বাড়িতে আসে।

শ্যামনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে নিয়ে গেছে। তারাই বিস্তারিত বলতে পারবে।