সোমবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:২৬
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

নড়াইলেকে দুর্নীতিমুক্ত গড়তে হবে: দুদক কমিশনার

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:সবাই মিলে গড়বো দেশ,দ‚র্নীতি মুক্ত বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের আমাদা আদর্শ কলেজের একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। তিনি বলেন, ভালো ভাবে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। দুর্নীতিমুক্ত থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। কখনোই দুর্নীতি ও অনিয়মকে আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না।

কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), দুদকের খুলনা বিভাগীয় পরিচালক আব্দুল গাফ্ফার, সহকারী পরিচালক মাহফুজ ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভ‚ঁইয়া, থানার ওসি মোকাররম হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নড়াইলের সহকারী প্রকৌশলী আশরাফুল হক, নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক সুলতান মাহমুদ, নড়াইলের লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি শেখ কবির হোসেন, সদস্য আবু আব্দুল­াহ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আমাদা আদর্শ কলেজের প্রভাষক সাংবাদিক রূপক মুখার্জি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চারতলা ভিতের একতলা বিশিষ্ট ভবন নির্মাণে ৮৫ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে।

এছাড়া প্রধান অতিথি দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম কলেজ চত্বরে একটি বকুল গাছের চারা রোপন করেন।