মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:২৭
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

ছবি তুলতে নিষেধ করায় বখাটের হামলায় স্কুলছাত্রীসহ আহত ৩

ডেক্স রিপোর্ট: মোবাইল ফোনে ছবি তুলতে নিষেধ করায় বখাটেরা হামলা চালিয়ে দুই স্কুলছাত্রীসহ তিন শিক্ষার্থীকে আহত করেছে। আহত শিক্ষার্থীদের মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার  দুপুরে বরিশালের মুলাদী উপজেলার মুলাদী সদর ইউনিয়নের কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলো বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সানজিদা, মিম এবং একই বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী তুহিন

আহত শিক্ষার্থীরা ও বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান শেষ করতে না পারায় সোমবার সকাল ১০টার দিকে অনুষ্ঠান শুরু করা হয়। দুপুরে কুতুবপুর বাজার এলাকার সরোয়ার চৌকিদারের ছেলে রাজিব চৌকিদার, সজিব চৌকিদার, আলমগীর চৌকিদারের ছেলে পাপ্পু ও অপু চৌকিদার মোবাইলে অনুষ্ঠানের ছবি তোলার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রীদের ছবি তুলছিল।

এ সময় বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সানজিদা, মিম এবং তাদের চাচাতো ভাই তুহিন ছবি তুলতে নিষেধ করে। এতে বখাটেরা উত্তেজিত হয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় সানজিদা, মিম ও তুহিন আহত হয়। পরে স্থানীয় ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা আহতদের  মুলাদী হাসপাতালে ভর্তি করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম অনুষ্ঠানে হামলার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।

মুলাদী থানার ওসি জিয়াউল আহসান বলেন, হামলার ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে