সোমবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:২৯
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

মৃত্যুর আগে ফেসবুক লাইভে ওয়ার্ড কাউন্সিলরসহ কয়েকজনের নাম বলেছিলেন শিরিন

ডেক্সরিপোর্ট:বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকার ঔষধ ব্যাবসায়ী শিরিন মেডিকেল হলের মালিক শিরিন রবিবার (২৭ অক্টোবর)রাত ১০ টার দিকে মারা যান। দোকানের সামনে অসুস্থ হয়ে পরলে স্থানীয়রা তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিমে) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্বজনরা তার মরদেহ নিয়ে যাওয়ার পথে পুলিশের সন্দেহ হলে লাশটি সুরাতাল রিপোর্টের জন্য আটকে রাখেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের পুলিশের ইনচার্জ এসআই নাজমুল হুদা।

নিহত শিরিন আক্তার (৩৪) নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার হুমায়ুনের স্ত্রী। জানা গেছে, তার নিজের মেডিসিনের দোকানে বিসাক্ত ইনজেকশন পুস করে মৃত্যু হয়েছে।

মৃত্যুর আগে তিনি ফেসবুক লাইভে ওই ওয়ার্ডের কাউন্সিলরসহ বেশ কয়েকজনের নাম বলেছিলেন শিরিন। তিনি ফেসবুক লাইভে তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছিলে অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন তার ব্যবসায়ীক প্রতিষ্ঠনটি ছাড়ার জন্য ওয়ার্ড কাউন্সিলরসহ বেশ কয়েকজন তাকে চাপ দিতে থাকে। আগামী ১ তারিখের মধ্যে তিনি দোকান ছেড়ে না দিলে ত‍াকে মেরে ফেলা হবে।

মৃত্যুর আগে তিনি তার ফেসবুক থেকে পর পর দুটি লাইভ করেন। কিন্তু তার মৃত্যুর পর পর তার ব্যবহৃত ফেসবুক আইডি ( sherin khanom) কিছুক্ষন দেখা গেলেও পরবর্তীতে খুঁজে পাওয়া যাচ্ছে না।

একটি সুত্র বলছে, তার ফেসবুক লাইভে এসে যে কথপোকথন তাতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ কয়েক ব্যবসায়ী ফেসে যেতে পারে। তাই তার ফেসবুক আইডি বন্ধ করে সেই কথপোকথন মুছে ফেলার চেষ্টা করছে।

অনেকের ধারণা শিরিনের মৃত্যুর সাথে সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনটি কেউ নিয়ে ফেসবুক আইডি টি বন্ধ করে দিয়েছে।