সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:৪৫
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনির নির্মানাধীন ছাদ ধসে নিহত ২

আল মামুন,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনির নির্মানাধীন ছাদ ধসে পড়ে ২জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৭জন।

রোববার(২৭অক্টোবর)বিকাল সাড়ে চারটায় কয়লা খনির বিদ্যুতের সাবষ্টেশনের জেনারেটর রুমের নির্মান কাজ করছিলেন প্রায় ৫০জন শ্রমিক। কাজের একসময় নির্মানাধীন ভবনের ছাদটি ধসে পড়লে কর্মরত কিছু শ্রমিক চাপা পড়ে। ফায়ার সার্ভিসের কর্মিরা তাদের উদ্ধার করেন। এসময় আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ফুলবাড়ী উপজেলার বালিপাড়া গুচ্ছগ্রামের আকাশ ইসলাম ও পার্বতীপুর উপজেলার হামিদপুর চৌগাছি গ্রামের দেবুড়া রায়ের ছেলে প্রশান্ত রায়।

দিনাজপুর জেলা প্রশাসক নিহতদের ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করবেন বলে জানান। বড়পুকুরিয়া কয়লা খনির জিএম সাইফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেন ও তদন্তের ব্যবস্থা করবেন বলে জানান।