সোমবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৩৮
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

কালিগঞ্জের ধলবাড়িয়া আওয়ামী লীগের কাউন্সিলর গঠন সম্পন্ন

মাসুদ পারভেজ:বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন করতে ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলর গঠন সম্পন্ন হয়েছে।

২৭ অক্টোবর রবিবার বিকাল ৪ টায় ইউনিয়ন আওয়ামী লীগ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কাউন্সিলর গঠনের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সস্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব সজল মুখার্জী এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নাজমুছ শাহাদাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, সস্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাতক্ষীরা জেলা

আওয়ামীলীগের সদস্য সাতক্ষীরা জর্জ কোর্টের অতিরিক্ত পি.পি এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, সস্মেলন প্রস্তুত কমিটির যুগ্ন আহবায়ক ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, ডিএম সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাষ্টার নরীম আলী মুনসী, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন থোকন।

মতবিনিময় সভা শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক ও নৌকা প্রতিকের চেয়ারম্যান সহ ২১জন কে কাউন্সিলর করার সিদ্ধান্ত গৃহীত হয়। বাকি ১০জন কে পরবর্তিতে সকলের সমন্বয়ের ভিত্তিতে কাউন্সিলার করা হবে।