রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৭
শিরোনাম :
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট ।। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থীকে ট্যাব উপহার দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহিত করতেই এই উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। এই শিক্ষার্থীদের ট্যাব দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা জিপিএ প্লাস পেয়েছেন, এই ১ লাখ ১৬ হাজার ট্যাব দেওয়ার জন্য বলেছেন প্রধানমন্ত্রী।’

আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ যেন আরও বেড়ে যায়। তারা যেন লেখাপড়া ঠিকমতো করে। সেজন্যই তিনি এই ১ লাখ ১৬ হাজার ট্যাব দেওয়ার জন্য চিন্তা করেন।’

শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছে, তাদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেবেন। সদ্য পাস করা এসব শিক্ষার্থীকে পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হয়, সেজন্যই তাদের উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের উৎসাহ বাড়ানোর জন্য এটি একটি চমকপ্রদ বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে উপহার দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, দেশের প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিটি শ্রেণিতে মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করার জন্য তাদের ‘পিংক সাইকেল’ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিক্ষায় অনুপ্রাণিত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।