সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৫৮
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার

মেহেরাব হোসেন রিফাত,বরিশাল ।। বরিশালের ঐতিহ্যাবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর কাজী জাবের আহমেদসহ শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) সকালে বরিশাল সার্কিট হাউসে জাতীয় সংসদের স্পীকারের সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বিএম কলেজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় কলেজের পরিবহন সংকট এবং আবাসিক শিক্ষার্থীদের জন্য হোস্টেলের অপ্রতুলতার বিষয়টি স্পিকারের কাছে তুলে ধরেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ। এসব সমস্যা সমাধানে সহযোগিতা কামনা করলে স্পীকার বিষয়গুলো গুরুত্বসহকারে দেখার এবং আন্তরিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের হাতে বিএম কলেজের কলেজ ম্যাগাজিন অনুরণন ও জার্নাল তুলে দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিএম কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের পরিচয় তুলে ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা জানান। তিনি কলেজের শিক্ষক শিক্ষার্থী প্রতিনিধিদলকে সার্কিট হাউসে স্বাগত জানান এবং তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দ প্রকাশ করেন। আলাপকালে বিএম কলেজের বর্তমান বিভাগসংখ্যা ও শিক্ষার্থীর সংখ্যা সম্পর্কেও আগ্রহ প্রকাশ করেন স্পিকার। কলেজের বিষয়েও খোঁজ খবর নেন তিনি। অধ্যক্ষ তাঁকে কলেজ ক্যাম্পাস পরিদর্শনের আমন্ত্রণ জানালে পরবর্তী সময়ে বিএম কলেজে আসার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ বলেন, জাতীয় সংসদের স্পিকার ব্যাস্ততার মাঝেও বিএম কলেজ প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ করায় গভীর কৃতজ্ঞতা। পাশাপাশি বিএম কলেজ পরিবার ক্যাম্পাসে স্পিকারকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে। তিনি পরবর্তী কোন সফরে বিএম কলেজ ক্যাম্পাসে আসবেন।

উল্লেখ্য, দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন কলেজে শিক্ষার্থীদের যাতায়াত ও আবাসনসংক্রান্ত সংকট গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে রয়েছে। তাই এসব সমস্যা সমাধানে স্পিকারের সহযোগিতার আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।