রবিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:০১
শিরোনাম :
মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ নাপিতপাড়া সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে তারা মন্দির পরিদর্শন করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের নজরুল সড়কসংলগ্ন নাপিতপাড়া এলাকায় অবস্থিত মন্দিরটি পরিদর্শন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দীন হাওলাদার, কৃষক দলের সভাপতি মো. মিলন হাওলাদার, ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দীনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মন্দির পরিদর্শনকালে মো: এনায়েত হোসেন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে সহযোগিতা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সজাগ রয়েছেন বলেও জানান। এছাড়া সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্দিরের নেতৃবৃন্দ জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মন্দির পরিদর্শন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছেন। এ ধরনের উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় উৎসবের আনন্দমুখর পরিবেশ বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।