বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০৩
শিরোনাম :
দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ

দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার!

নিজস্ব প্রতিবেদক ।। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস পরিচালনার উদ্যোগ নিয়েছে বরিশাল বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র। উৎসবকালীন যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বহরে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক বাস। এর ফলে যাত্রীরা সহজে ও দ্রুত নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উৎসবকে কেন্দ্র করে যাত্রীসেবার মানোন্নয়ন, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং যাত্রীদের ভোগান্তি কমাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বরিশাল বিআরটিসি বাস ডিপো। যাত্রীদের চাহিদা বিবেচনায় পরিবহনসেবা আরও সহজলভ্য ও

গতিশীল করার পাশাপাশি সেবার মান ধরে রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বরিশাল বিআরটিসি বাস ডিপোর এসব ইতিবাচক উদ্যোগ ও কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. জুলফিকার আলী। যাত্রীসেবার মানোন্নয়ন, আধুনিক পরিবহন ব্যবস্থার সম্প্রসারণ এবং উৎসবকালীন যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে তাঁর নেতৃত্বে নেওয়া উদ্যোগগুলো সংশ্লিষ্ট মহলে ইতিবাচকভাবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, দুর্গোৎসব উপলক্ষে বিশেষ বাস সার্ভিস ও উন্নত পরিবহনসেবা চালুর মাধ্যমে যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। পাশাপাশি বিআরটিসির সেবার প্রতি মানুষের আস্থা বাড়বে এবং সরকারি পরিবহন ব্যবস্থার ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে।