বৃহস্পতিবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:০৬
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক ।। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে আশ্রিত একটি ইরানি কুর্দি বিরোধী সামরিক ও রাজনৈতিক গোষ্ঠীর ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। গত রাতে চালানো এই অভিযানের কথা রোববার (২৫ অক্টোবর) নিশ্চিত করেছে ইরানের এক সংবাদ মাধ্যম।

ইরানের মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পদাতিক বাহিনী এই ড্রোন হামলাটি চালায়। বাফেলিসান এলাকায় অবস্থানরত বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র দল ‘কোমালা’র প্রধান কার্যালয়কে নিশানা করে এই আঘাত হানা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকেই ইরাকের উত্তরাঞ্চলে থাকা এসব ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তেহরান। ইরানের মূল শত্রু ইসরাইল এসব সশস্ত্র গোষ্ঠীকে ইন্ধন ও সহায়তা দিচ্ছে বলে বরাবরই অভিযোগ তুলে আসছে তারা।

সাম্প্রতিক এই ড্রোন আক্রমণের বিষয়ে আইআরজিসির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক দায় স্বীকার করা হয়নি। তবে এর আগে, গত ১৭ জুলাই সুলাইমানিয়া শহরের কাছে পরিচালিত এক ভয়াবহ হামলায় কোমালা গোষ্ঠীর অন্তত নয়জন সদস্য প্রাণ হারিয়েছিলেন।

সূত্র: আল-আরাবিয়া