রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রৌমারী সীমান্তে বিএসএফ’র হামলায় গরু ব্যবসায়ী আহত

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের রৌমারীতে সীমান্তে বিএসএফ’র পিটুনিতে আব্দুল আজিজ নামের এক গরু ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার ধর্মপুর সীমান্তে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দাঁতভাঙ্গা কোম্পানীর বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করে।

রৌমারী হাসপাতালের চিকিৎসক হিরো আলম জানান, আব্দুল আজিজের অবস্থা আশংকাজনক। তার প্রাথমিক চিকিৎসা চলছে। এক্স-রে ও অন্যান্য পরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে।

দাঁতভাঙ্গার ইউপি সদস্য মো. শাহজাহান আলী বলেন, আব্দুল আজিজের বাড়ি রৌমারী উপজেলার ইজলামারী গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় গরুর ব্যবসা করেন। তিনি আরো জানান, ভোররাতে সীমান্ত ওপারে গিয়ে চোরাইপথে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে ফেলে।’

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গরু ব্যবসায়ী আব্দুল আজিজসহ ৬ জন আহত হন। অন্যান্যরা হলেন, সবুজ (৩০), স্বপন (২৩), জাহাঙ্গীর (৩৫), মজনু (৩০) ও ফজলু (৪০)।

আহত ব্যক্তির স্ত্রীর শেফালী আক্তার বলেন, ‘মানুষডাক (আজিজ) মাইরা কিছু থয় নাই। শরীরের মেলা (অনেক) স্থান ও মাথা ফেটে গেছে। রক্ত দিয়া হারা (সারা) গায় ভাইসা গেছে। মানুষডা বাঁচব কিনা মরব আল­াহই জানে।’

এ ব্যাপারে দাঁতভাঙ্গা বিজিবি কোম্পানীর সুবেদার মজিবুর রহমান বলেন, আব্দুল আজিজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।