রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ফুলবাড়ীতে তাফসীরুল কুরআন মাহ্ফিল ও পাগড়ী প্রদান অনু্ষ্ঠিত

মোঃ মোস্তাফিজার রহমান( জাহাঙ্গীর)ফুলবাড়ী, প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীর প্রাণকেন্দ্রে অবস্হিত বাইতুস সালাম হিফজুল একাডেমী-এর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলনের সার্বিক সহযোগীতায় ৪র্থ বার্ষিক তাফসীরুল কুরআন মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার বাদ মাগরিব ফুলবাড়ী কাচারি মাঠের মাহ্ফিলে প্রধান অতিথি ছিলেন জনাব গোলাম রব্বানী সরকার চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ী উপজেলা শাখা। বিশেষ অতিথি জনাব মজিবর রহমান সাবেক কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও চেয়ারম্যান বি আর ডি বি ফুলবাড়ী,কুড়িগ্রাম।রংপুর বিভাগের সাবেক পরিচালক(স্বাস্থ্য) আলহাজ্ব ডা. মোঃশাহাদৎ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক তাফসীর পেশ করেন আলহাজ্ব হযরত মাওঃ মোঃ নুরুল ইসলাম গোলজারী।

বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন হযরত মাওঃ ড.মোঃ শাহ্ জালাল ও হাফেজ হযরত মাওঃ মোঃ ইব্রাহিম খলিল নোমানী। আরও উপস্হিত ছিলেন মাহ্ফিল এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক মোঃ হারুন-অর রশিদ সদস্য জাতীয় পার্টি ফুলবাড়ী শাখা, সদরেজ্জামান মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

রাতের তীব্র শীতকে উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ পবিত্র কুরআনের তাফসীর শুনতে আসেন।