ডেক্সরিপোর্ট বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেছেন, উন্নত জীবন গড়তে ইচ্ছা শক্তিই বড় মাধ্যম। নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে সকলকে আলোর পথে ফিরে আসতে হবে।
শফিকুল ইসলাম বলেন, সরকার মাদক নির্মূলে বদ্ধ পরিকর। এ লক্ষ্যকে সামনে রেখে মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে মূল স্রোতে আনার জন্য পুলিশ বিভাগসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থাসমূহ বিভিন্ন পন্থায় কাজ করছে। এ ধারাবাহিকতায় পটুয়াখালী জেলায় মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য আত্মসমর্পনকারীদেরকে পুর্নবাসনের জন্য পুলিশ বিভাগ কারিগরী প্রশিক্ষনসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। এ কর্মসূচীতে সাড়া দিয়ে নিজ উদ্যোগে অংশগ্রহন করে আত্মসর্মপনকারী মাদক সেবী ও ব্যবসায়ীরা উন্নত জীবন গড়তে পারে।
বুধবার দুপুর ১২ টায় পটুয়াখালী পুলিশ লাইন্স মিলনায়তনে আত্মসমর্পনকারী মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম’র সভাপতিত্ব মতবিনময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শীলা রানী দাস, টিটিসি’র অধ্যক্ষ মোঃ মইনুদ্দিন প্রমুখ।