রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় শিশু ও বৃদ্ধরা আক্রান্ত!

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহের প্রভাব এখনো কাটেনি। প্রায় এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা উঠানামা করছে ৮ থেকে ১২ ডিগ্রী সেলসিয়াসে। বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।

গরম কাপড়ের অভাবে তীব্র শীত কষ্টে ভুগছেন কুড়িগ্রামের হতদরিদ্র ও ছিন্নমুল মানুষ। টানা শৈত্য প্রবাহের পর গত দুই দিন ধরে দিনের বেলা কিছু সময়ের জন্য সুর্যের দেখা মিললেও বেলা পড়ে যাওয়ার সাথে সাথে নেমে আসছে হাড় কাঁপানো ঠান্ডা। এ অবস্থা চলছে পরের দিন সকাল ১১টা পর্যন্ত। এতে করে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে চরাঞ্চলের মানুষজন।

কনকনে ঠান্ডায় শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে শ্বাস কষ্ট, ডায়রিয়াসহ নানা শীত জনিত রোগে। হাসপাতালগুলোতে বাড়ছে শীত জনিত রোগে আক্রান্ত রোগীরা সংখ্যা

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ সাইদুর রহমান জানান, সরকারীভাবে সাড়ে ৪ হাজার কম্বলের চাহিদা পাঠালেও মাত্র ৬ শত কম্বল পেয়েছি। যা চাহিদার তুলনায় একদম অপ্রতুল ।

এদিকে সরকারীভাবে জেলা প্রশাসন থেকে ৫১ হাজার কম্বল বিতরণ করা হলেও দেশের সবচেয়ে দারিদ্রতম এ জেলায় বিপুল সংখ্যক হতদরিদ্র মানুষের জন্য তা অপ্রতুল।

তবে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন জানান, আমরা কুড়িগ্রামের শীতার্ত মানুষের জন্য পর্যাপ্ত কম্বল বরাদ্দ পেয়েছি এবং তা বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন বেসরকারী সংগঠন ও সংস্থা তাদের শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে। জেলা প্রশাসন থেকে শীত মোকাবেলার সকল প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।