রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:০৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বৃহস্পতিবার সকালে বলয়গ্রাস সূর্যগ্রহণ

মিজানুর রহমান,জবিপ্রতিনিধি  বছরের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকালে। এটি হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখাবে।

আগামীকাল বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর ) বলয়গ্রাস সূর্যগ্রহন । সূর্যগ্রহনের দিন আকাশ মেঘাচ্ছন্ন না থাকলে বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহন দেখা যাবে। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রহনটি ওইদিন বাংলাদেশ সময় সকাল ৮ টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ২ টা ৫ মিনিট ৩৬ সেকেন্ড সম্পন্ন হবে । আকাশ পরিষ্কার থাকলে এই দিন বাংলাদেশে আংশিক সূর্যগ্রহন দেখা যাবে। তবে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে ৯ টা ৩৬ মিনিটে। এ সময় চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলবে।

আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখা জানাচ্ছে, বাহরাইনের উরায়ারারের দক্ষিন-পশ্চিম দিকে বিএসটি সময় ৮ টা ৩০ মিনিটে সূর্যগ্রহন শুরু হবে। কেন্দ্রীয় গ্রহন সম্পন্ন হবে ফিলিপাইন্স সাগরে ওয়েক দ্বীপের পশ্চিম দিকে বিএসটি ১২ টা ৫৯ মিনিট ২৪ সেকেন্ড । আর সর্বোচ্চ সূর্যগ্রহন হবে মালাক্কা প্রণালীতে রুপাথ দ্বীপের দক্ষিন-পূর্ব দিকে বিএসটি ১১ টা ১৭ মিনিট ৪২ সেকেন্ড ।

ঢাকায় সূর্যগ্রহন শুরু হবে বিএসটি সময় ৯ টা ৪ মিনিট ১৮ সেকেন্ডে ও সম্পন্ন হবে ১২ টা ৬ মিনিট ৪২ সেকেন্ড।

ময়মনসিংহে সূর্যগ্রহন শুরু হবে বিএসটি সময় ৯ টা ৬ মিনিটে ও সম্পন্ন হবে ১২ টা ৮ মিনিট ২৪ সেকেন্ডে।

চট্টগ্রামে সূর্যগ্রহন শুরু হবে বিএসটি সময় ৮ টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ডে ও সম্পন্ন হবে ১১ টা ৫৮ মিনিটে।

খলনায় সূর্যগ্রহন শুরু হবে বিএসটি সময় ৯ টা ৫ মিনিট ৪২ সেকেন্ডে ও সম্পন্ন হবে ১২ টা ৮ মিনিট ৬ সেকেন্ডে।

বরিশালে সূর্যগ্রহন শুরু হবে বিএসটি সময় ৯ টা ২ মিনিট ১৮ সেকেন্ডে ও সম্পন্ন হবে ১২ টা ৪ মিনিট ৪২ সেকেন্ডে ।

রাজশাহীরে সূর্যগ্রহন শুরু হবে বিএসটি সময় ৯ টা ১২ মিনিট ১২ সেকেন্ডে ও সম্পন্ন হবে ১২ টা ১৪ মিনিট ৩৬ সেকেন্ডে।

রংপুরে সূর্যগ্রহন শুরু হবে বিএসটি সময় ৯ টা ১২ মিনিট ৪৮ সেকেন্ডে ও সম্পন্ন হবে ১২ টা ১৫ মিনিট ১২ সেকেন্ডে।

এই আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে ক্যাম্পের আয়োজন করেছে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা থেকেই জাদুঘরের ছাদে দুইটি করোনাডো সোলার টেলিস্কোপ দিয়ে আংশিক সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা থাকবে। পাশাপাশি থাকবে সূর্যগ্রহণ বিষয়ে বিশেষজ্ঞদের আলোচনা।