রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, দুই লাখ টাকা উদ্ধার

ইমাম বিমান,ঝালকাঠি থেকে  ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহক হয়রানী সহ নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে
দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গবার ২৪ ডিসেম্বর দুপুদে দুর্নীতি দমন কমিশন (দুদুক) বরিশাল অঞ্চল কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মন্ডলের নেতৃত্বে একটি দল ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায়।

অভিযানে পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের কক্ষ তল্লাশী করেন দুদক কর্মকর্তারা। তল্লাশী করে চুক্তিবিত্তিক নিয়োগে কাজ করা কর্মচারী রফিকুল ইসলামের কক্ষে একটি লকারের মধ্য থেকে দুই লাখ ১৪ হাজার পাচঁশত টাকা উদ্ধার করে অভিযান পরিচালনাকারী দল।

এ বিষয় বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদুক) উপ-পরিচালক দেবব্রত মন্ডল বলেন, নানা অনিয়মের অভিযোগে ঝালকাঠি পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। এ সময় অফিসের একটি কক্ষ থেকে নগদ দুই লাখ ১৪ হাজার পাচঁশত টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে এ বিষয়ে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ- পরিচালক ফাতেমা বেগমের কাছে জানতে চাওয়া হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।