তজুমদ্দিন প্রতিনিধি ভোলার তজুমদ্দিনে ইউনিয়ন পর্যায়ে ট্যাক্স এসেসমেন্ট প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় ৬৯ নং শশীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৫৫জন সুপারভাইজার ও মাঠকর্মি অংশ নেয়।
সভায় উপস্থিত ছিলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা উন্নয়ন সমাজকল্যান সংস্থার বরিশাল বিভাগীয় ইনচার্জ মো. শহিদুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, সহকারী ইনচার্জ মো. এনায়েত আকন্দ, ভোলা সেবা সংঘের উপজেলা সমন্বয়ক মো. আমির হোসেন, উন্নয়ন সমাজকল্যান সংস্থার তজুমদ্দিন উপজেলা ইনচার্জ মো. ফোরকান চৌধুরী, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ সুপারভাইজার মো. মহিবুল্যাহ, উত্তরের সুপারভাইজার মেহেদী হাসান প্রমুখ।