রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৩৯
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

মানহানি মামলায় শাজাহান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

ডেক্সরিপোর্ট  নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দায়ের করা ১০০ কোটি টাকা মানহানির মামলায় পরিবহন শ্রমিক নেতা ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার যুগ্ম-জেলা জজ আদালত-১ এর বিচারক উৎপল ভট্টাচার্য শুনানি শেষে এ আদেশ দেন।

ইলিয়াস কাঞ্চনের আইনজীবী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন ইলিয়াস কাঞ্চন। আদালত মামলাটি আমলে নিয়ে গ্রহণ যোগ্যতার ওপর শুনানির জন্য আজকের (১৩ ফেব্রুয়ারি) দিন ধার্য করেন।

ইলিয়াস কাঞ্চনের পক্ষে মামলাটি দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রেজাউল করিম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৮ ডিসেম্বর পরিবহন শ্রমিক নেতা ও সংসদ সদস্য শাজাহান খান নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, তার পরিবারের সদস্য এবং সংগঠন নিয়ে মন্তব্য করেন। শাজাহান খান বলেছিলেন— ‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন, সেই হিসাব আমি জনসম্মুখে তুলে ধরবো।’ তার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। শাহজাহান খানের এমন মন্তব্যকে উদ্ভট, বানোয়াট ও মিথ্যা আখ্যা দিয়ে বক্তব্য প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন ইলিয়াস কাঞ্চন। তবে শাজাহান খান তার বক্তব্য প্রত্যাহার কিংবা ক্ষমা প্রার্থনা না করায়, ইলিয়াস কাঞ্চন এবার আইনি পদক্ষেপ নিয়েছেন।

অভিযোগ থেকে আরও জানা যায়, গত বছরের ১৯ নভেম্বর বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ডাক দেয়। ওই ধর্মঘটে বিবাদীর (শাজাহান খান) প্ররোচণায় শ্রমিকরা ব্যানার টানিয়ে বাদীর (ইলিয়াস কাঞ্চন) কুশপুত্তলিকা তৈরি করে ও জুতার মালা দিয়ে হেয় প্রতিপন্ন করে। যা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।এতে বাদীর ১০০ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে বাদী মনে করেন।