রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৫৮
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

ভোলায় ক্লিনিক কর্মী গণধর্ষণের শিকার

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার দৌলতখান উপজেলায় অটো রিক্সা থেকে নামিয়ে এক ক্লিনিক কর্মীকে হাত পা বেধে চার যুবক গণধর্ষণের করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা ঐ ক্লিনিক কর্মীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার হালিমা খাতুন স্কুল এন্ড কলেজে নিয়ে এই গণধর্ষণের ঘটনা ঘটেছে।

ভিকটিম ক্লিনিক কর্মী জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাত ১০টার দিকে অটো রিক্সায় করে ফিরছিলেন সে। রাত প্রায় ১০টার দিকে উপজেলার হালিমা খাতুন স্কুল এন্ড কলেজের সামনে চার যুবক অটো রিক্সাটি থামিয়ে কথা আছে বলে জোর করে কলেজের ভিতর নিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করে।

প্রায় অধা ঘন্টা পর ভিকটিমের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ধর্ষকদের মধ্যে দুজনকে চিহ্নিত করা হলেও পুলিশ এখন পযর্ন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ভোলা সদর হাসপাতালের ডাক্তার গোলাম রাব্বি চৌধুরী জানান, ভূক্তভোগির মেডিকেল পরীক্ষা নিরিক্ষার শেষে প্রাথমিক ভাবে আলামত সংগ্রহ করা হয়েছে।

দৌলতখান থানার ওসি তদন্ত সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন আছে আমরা তার খোঁজ খবর নিচ্ছি। প্রাথমিক ভাবে আমরা দুজনের নাম পেয়েছি তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরো বলেন এই ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।