রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:১২
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

শিগগিরই শিক্ষা আইন মন্ত্রিসভায় পাঠানো হবে: শিক্ষামন্ত্রী

ডেক্সরিপোর্ট  মন্ত্রিসভায় উত্থাপনের জন্য শিক্ষা আইন চূড়ান্ত করে খুব শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে মিলেনিয়াম ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে তিনি এ কথা জানান।
ডা. দীপু মনি বলেন, শিক্ষা আইন-২০২০ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। সরকার একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করছে এবং তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতার নির্দেশিকা, সমন্বিত ভর্তি পরীক্ষা, মাস্টার প্ল্যান অনুযায়ী অবকাঠামো উন্নয়ন গবেষণাকে উৎসাহিত করতে বরাদ্দ বাড়ানো, কেন্দ্রীয় গবেষণাগার ও উদ্ভাবন ল্যাব স্থাপন, লাইব্রেরি সুবিধা বিস্তৃত করা, আবাসিক সুবিধা বৃদ্ধি, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের সর্বোচ্চ আসন সংখ্যা নির্দিষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দীপু মনি বলেন, ইন্ডাস্ট্রি অ্যাকডেমিয়া সমন্বয়ের মাধ্যমে কাজের বাজারের চাহিদা অনুযায়ী কোর্স কারিকুলাম প্রণয়ন, শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, শিক্ষক কনফারেন্সে গবেষণাপত্র উপস্থাপন এবং আন্তর্জাতিক উচ্চমানের জার্নালে তাদের গবেষণাপত্র প্রকাশের বিষয়ে সহযোগিতা দেওয়াসহ উচ্চ শিক্ষার মান বাড়াতে সরকার নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, মিলেনিয়াম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অভিনয় চন্দ্র সাহা এবং বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট রোকসানা খন্দকার। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান।