সোমবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৪১
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

নানা আয়োজনে বরিশালে পহেলা ফাগুন উদযাপিত

শামীম আহমেদ  পহেলা ফাগুন একই সাথে ভালোবাসা দিবস। দুটি দিবস একই দিনে হওয়াতে বরিশালে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। দিবসটি ঘিরে শুক্রবার সকাল থেকে রাত অবধি নানা অনুষ্ঠান চলবে ।

এ উপলক্ষে প্রতিবারের মত এবারো সরকারী মহিলা কলেজে বসন্ত বরণ উৎসব সকাল নয়টা থেকে শুরু হয়েছে। এখানে দিনভর শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব চলছে। কোকিলের কুহুতান আর নতুন পল­বের সাথে প্রকৃতির নতুন সাজকে বরণ করতে এই আয়োজনে এসে আনন্দিত শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে বিকেলে বসন্ত উৎসব এবং নগরীর জগদ্বীশ সারস্বত বালিকা বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে তিন দিনের বসন্ত উৎসব।