শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৭
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

কাপ্তাই লেকে পর্যটকবাহী নৌকাডুবি : পাঁচ জনের লাশ উদ্ধার

ডেক্সরিপোর্ট  রাঙামাটিত জেলায় পর্যটকবাহী পৃথক দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এসময় পাঁচ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন তিন জন। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে সুবলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় পর্যটকবাহী একটি বোট ডুবে যায়। এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধারে নামেন। পর্যটকদের মধ্যে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করেন তারা। নিহতরা চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে। তারা হলেন রিনা, শিলা, আসমা ও আফরোজা। আরেকজনের নাম জানা যায়নি।

অন্যদিকে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর কলার ডিপো এলাকায় ইসকনের ৫৩ জনের একটি বোট ডুবে গেলে তাদের মধ্যে দুই শিশুসহ তিনজন নিখোঁজ হন। এরা হলেন, টুম্পা মজুমদার (৩০), বিনয় (৫) ও দেবলীলা (১০)। নিখোঁজদের উদ্ধারে প্রশাসন কাজ করছে।

রাঙামাটির সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শওকত আকবর পাঁচ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।