রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:১৩
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

আজকের শিশুই আগামী দিনে দেশের নের্তৃত্ব দেবে: ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’ উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো: খাইরুল আলম বলেছেন,আজকের শিশু আগামীদিনের ভবিষ্যত। আজকের শিশুই আগামী দিনে দেশের নের্তৃত্ব দেবে তাই তাদের কে সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের সার্বক্ষনিক খোঁজ খবর রাখতে হবে।শিশুদের ছোট বেলার এ শিক্ষাটিই সবচেয়ে গুরুত্বপূর্ন।শিশুরা একসাথে থাকার ফলে তাদের মধ্য সামাজিকতা ও সহ মর্মিতা গড়ে ওঠে।শিক্ষকরা যত্নবান হলে শিশুরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য অবদান রাখতে পারবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় নগরীর কাউনিয়া জিনিআস কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এর আগে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগীতার উদ্ধোধন করেন ডিসি(উত্তর) মো: খাইরুল আলম ও ডিসি(উত্তর) পত্নী দিলরুবা আলম। পরে তিনি বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,ডিসি (উত্তর) পত্নী দিলরুবা আলম।সভাপতিত্ব করেন,টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় বেপারী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন,জিনিআস কিন্ডার গার্টেনের পরিচালক হারুন অর রশিদ সহ জিনিআস কিন্ডার গার্টেনের শিক্ষক, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি, সাংবাদিকবৃন্দ।