রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রাতে পড়ালেখা বাদ দিয়ে আড্ডা দেয়ায় মেয়রের অভিযানে আটক ৩৫

ডেক্সরিপোর্ট  ক্লিন কোম্পানীগঞ্জ গঠনের লক্ষ্যে সমগ্র উপজেলায় ষাড়াশি অভিযানে নেমেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

এ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে উপজেলার চরকাঁকড়া, রামপুর ও মুছাপুর ইউনিয়নের ঝটিকা অভিযান চালান তিনি।

এসময় পড়ালেখা বাদ দিয়ে দোকানে আড্ডারত অবস্থায় ৩৫ ছাত্রকে আটক করা হয়েছে। এছাড়া ১৫টি স্মার্টফোন জব্দ ও দুটি জুয়ার আড্ডার ঘরে তালা দিয়ে বন্ধ করে দিয়েছেন।

পরে ইউনিয়ন চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ছাত্রদের অভিভাবকদের ডেকে ভবিষ্যতের জন্য সতর্ক করে আটককৃতদেরকে মুচলেকা নিয়ে প্রথমবারের মতো ছেড়ে দেয়া হয়েছে।

অন্যদিকে স্মার্টফোনগুলো জব্দ রাখা হয়েছে। পর্যায়ক্রমে অভিভাবকদের হাতে এগুলো দিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন মেয়র আবদুল কাদের মির্জা।

এছাড়া মুছাপুর ইউনিয়নে জুয়ার আড্ডা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুটি ঘরে তালা দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

মেয়র আবদুল কাদের মির্জার এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল। তারা মেয়রের এমন কর্মকাণ্ডকে সমর্থন জানিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, সমগ্র কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। এসব কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করছেন।