রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ঝালকাঠিতে পুলিশি বাধায় বিএনপি’র বিক্ষোভ মিছিল পন্ড

ইমাম বিমান, ঝালকাঠি  ঝালকাঠি পুলিশি বাধায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিক্ষোভ মিছিল পন্ড। ১৫ ফেব্রুয়ারী শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী সকাল ১০টায় আমতলা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা বিএনপি’র আয়োজিত বিক্ষোভ মিছিল করা পূর্বেই পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়।

পরে ঝালকাঠি জেলা কার্যালয়ে সামনে জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ করা হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান খান বাপ্পীর পরিচালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন, সহ-সভাপতি খন্দকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এড. মুন্সী রেজাউল হক আজিম, শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদলের সাধারন সম্পাদক রবিউল হোসেন তুহিন, যুগ্ম সম্পাদক শামীম হাসান,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা হিন্দু ছাত্র ফ্রন্টের সভাপতি কেশব সুমন সরকার, শহর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম মৃধা প্রমুখ।

এ সময় বক্তারা বিক্ষোভ মিছিলে বাধার নিন্দাও জানিয়ে বলেন, কারাগারে বিএনপি নেত্রী খালেদা জিয়া অসুস্থ, তাকে দ্রুততম সময়ের মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে পরবর্তিতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তারা।