মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৩১
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

‘গ্রাম হবে শহর’ প্রধানমন্ত্রীর এ স্লোগান ইতিমধ্যেই বাস্তব রুপ নিতে শুরু করেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডেক্সরিপোর্ট  বরিশালের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম।

শনিবার সকালে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘গ্রাম হবে শহর’ প্রধানমন্ত্রীর এ স্লোগান ইতিমধ্যেই বাস্তব রুপ নিতে শুরু করেছে বরিশালে।

বিশেষ করে একটি সড়ক বাস্তবায়নের মাধ্যমে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে বড় পরিবর্তন এসেছে। পর্যায়ক্রমে বরিশাল ৫ আসনের প্রতিটি সড়ক প্রশস্তের পাশাপাশি পাকাকরণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চন্দ্রমোহন থেকে নেহালগঞ্জ-পতাঙ্গ মোড় বৈরাগী বাড়ি পর্যন্ত সড়ক দুই ধারে ৬ ফুট প্রসস্থের কাজ শুরু চলছে, যা শেষের দিকে।

এছাড়া ভোলা সড়কের পাশে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ, সাহেবেরহাটে হাসপাতাল, বদুল্লা খাল ও নেহালগঞ্জ নদীতে ব্রিজসহ সদর উপজেলার প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসা ভবনগুলো উন্নয়নেও ভাবনা রয়েছে। পর্যায়ক্রমে উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বরিশাল আধুনিক একটি শহরে রুপ নেবে বলে মন্তব্য করেন সদর আসনের এই সাংসদ।

এসময় উপস্থিতি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব নুর আলম, উপ-সচিব শহীদুল ইসলাম, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু এবং আ’লীগ নেতা মাহামুদুল হক খান মামুন প্রমুখ।