মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৩
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

ভোলায় পুনাকের আয়োজনে মাসব্যাপি শিল্প মেলা উদ্বোধন

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলায় মাসব্যাপী পুনাক শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার(১৫ফেব্রুয়ারি) বিকালে ভোলা জেলা পুলিশের নারী কল্যান সমিতি (পুনাক) এর আয়োজনে ও এসআরটিসিএল’র ব্যবস্থাপনায় পুলিশ লাইন্স মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন ।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মো. শাফিন মাহমুদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, এসআরটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুর রহমান।

অনুষ্টান পরিচালনা করেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. জাকির হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ লাইন্সের আরআই মকবুল হোসেন সহ জেলা পুলিশের কর্মকর্তা, সদস্য ও পুনাক সদস্যরা।

প্রধান অতিথি পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তার বক্তব্যে বলেন, মেলা আমাদের একটি ঐতিহ্য। এর মাধ্যমে সংস্কৃতির প্রতিফলন ঘটে। তাই এ ঐতিহ্যকে ধরে রাখতে হবে। নিজ দেশের পন্যকে গুরুত্ব দিতে হবে এবং এ জেলার কৃষ্টি কালচারকে সবার সামনে তুলে ধরতে হবে। মেলায় যাতে দর্শনার্থীরা নির্ভিগ্নে কেনাকাটা করতে পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এ সময় তিনি সুন্দরভাবে মেলা পরিচালনার জন্য সকলের সহযোগীতার কামনা করেন।

মেলায় ৬৫টি স্টল বসছে। এছাড়াও সার্কাস ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টায় মেলার শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। প্রথম দিনে উল্লেখ্যযোগ্য দর্শনার্থীদের সমাগম না হলেও আগামীদিন থেকে জমে উঠবে বলে মনে করছেন মেলরা আয়োজকরা।