রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে মোবাইল কোর্টের অভিযান, ৫ রোগীর দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর রূপাতলী এলাকায় মোবাইল কোর্টের অভিযানে ৫ রোগীর দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।

শনিবার ১৫ ফেব্রুয়ারি দুপুর ১ টার দিকে, জেলা প্রশাসক বরিশাল এর নিদের্শনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় ৫ রোগীর দালালকে আটক করে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল শাহাদাৎ হোসেন। এসময় সহযোগিতা করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এসআই) অরবিন্দ বিশ্বাস ও তার টিম। আটকৃতরা সবাই বরিশালের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের জন্য দালালী করে আসছে। আজ তাদের আটক করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা লঙ্ঘনের দায়ে ৪ জনকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তারা হলেন মুলাদী উপজেলার মনির হোসেন সরদার, মোড়লগঞ্জ উপজেলার মোঃ রবিউল ইসলাম মৃধা, গলাচিপা উপজেলার মোঃ জহিরুল, পটুয়াখালী সদর উপজেলার মোঃ জামাল হোসেন মোল্লা।

পাশাপাশি উপদ্রব সৃষ্টির মূল হোতা শায়েস্তাবাদ ইউনিয়নের শহিদ খানকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল শাহাদাৎ হোসেন। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।