মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:২৭
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক

আশকোনা হজ ক্যাম্প থেকে বাড়ি ফিরছেন উহানফেরতরা

ডেক্সরিপোর্ট  প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের উহান থেকে ফিরিয়ে আনা বাংলাদেশিদের কোয়ারেন্টাইন (পৃথক করে রাখা) মেয়াদ শেষে বাড়ি ফিরতে শুরু করেছেন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শনিবার বিকেল পাঁচটা থেকে তাদের সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়।

পরীক্ষার পর রাতে প্রত্যেককে স্বাস্থ্য সনদ ও সংবর্ধনা দেওয়া হয়। এই প্রক্রিয়া শেষে অনেকে রাতেই বাড়ি ফিরেছেন। তবে অনেকে রবিবার যাবেন বলে জানা গেছে।

তবে বাড়ি ফিরলেও তাদের সীমিত চলাচল করতে বলা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, উহানফেরত সবার স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। সবাই সুস্থ আছেন। স্বাস্থ্যপরীক্ষা করে তাদের বাড়ি ফেরার ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তাদের আরও কিছুদিন সীমিত চলাচল করতে হবে।

এরআগে গত ১ ফেব্রুয়ারি একটি বিশেষ বিমানে করে ৩১২ জনকে চীনের উহান থেকে ফিরিয়ে আনার পর এই হজক্যাম্পেই তাদের ৩০১ জনকে ‘কোয়ারেন্টিনে’ রাখা হয়। বাকি ১১ জনকে রাখা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে।

কোয়েরান্টাইন থাকা ব্যক্তিদের বাড়ি নিয়ে যেতে স্বজনরা আশকোনা হজক্যাম্পের সামনে বিকেল থেকেই ভিড় করেন। কয়েকজন স্বজন জানান, বিকেল থেকে স্বাস্থ্য পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে বলে তারা জানতে পেরেছেন। দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকা কারও জ্বর কিংবা বড় ধরনের অসুস্থার খবর তারা পাননি।

গতবছরের শেষ দিন চীনের হুবেই প্রদেশের উহান শহরে নতুন ধরনের করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। ওই শহরের একটি সি ফুড মার্কেট থেকেই ভাইরাসটি প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয় বলে ধারণা করা হচ্ছে।