রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৮

ঠাকুরগাঁও প্রতিনিধি  ঠাকুরগাঁওয়ে হাসকিং মিলের বয়লার বিস্ফোরিত হয়ে সলেমান আলী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসকিং মিলের মালিকসহ কমপক্ষে ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সকালে সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নে হাসকিং মিলে এ ঘটনা ঘটে।

নিহত সলেমান আলী (৫০) রাজাগাঁও গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। দগ্ধরা হলেন, মিলের শ্রমিক সহুল আলম সনু (৬০),মনতাজ রহমান (৫৫),বাদল(২৮), মিল মালিক রুহুল আমিন(৬৫),তার ছেলে জহরুল ইসলাম (৪৫), বাদিয়া মার্কেটের দোকানদার তুলশি (২৮),পথচারী আরিফ(১৫),আলম( ৪৫),আরফিনা(১৬)।

পুলিশ জানায়,সকালে চৌরঙ্গী এলাকার রুহুল আমিনের হাসকিং মিলে ৯ জন শ্রমিক ধান সিদ্ধ করছিল। ওই সময় সলেমান মিলের চুলায় তুষ ছিটিয়ে আগুন ধরাচ্ছিল। হঠাৎ মিলের বয়লারটি আকস্মিকভাবে বিস্ফোরিত হয়ে প্রায় ২শ গজ দূরে বাদিয়া মার্কেট বাজারের পাশে গিয়ে পড়ে। বিস্ফোরণে বয়লারের গরম পানিতে ঝলসে গিয়ে ঘটনাস্থলে নিহত হয় সলেমান আলী। পরে এ ঘটনায় দগ্ধদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিটন সরকার বলেন, আহতদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।