বৃহস্পতিবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:২৬
শিরোনাম :
বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার

রহমত আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক  প্রবীণ আওয়ামী লীগ নেতা, গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর রহমত আলী রবিবার সকাল সাড়ে ৭টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

১৯৯১ সাল থেকে দশম সংসদ পর্যন্ত ৫ বার গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী-মির্জাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা। তিনি ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। রহমত আলীর মেয়ে রুমানা আলী টুসী একাদশ জাতীয় সংসদে ১৪ নম্বর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অ্যাডভোকেট রহমত আলীর জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার গ্রামের বাড়ি গাজীপুরে তার শেষ জানাজা ও দাফন সম্পন্ন হবে। বাসস