রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

অভয়নগরে পা পিছলে ট্রেনের নিচে পড়ে প্রাণ গেল নারীর

ডেক্সরিপোর্ট  যশোরের অভয়নগরে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক নারীর (৩০) মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার উপজেলার নওয়াপাড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী রকেট এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশনে পৌঁছলে রেললাইনের বিপরীত পাস দিয়ে ট্রেনে ওঠার সময় পা পিছলে অজ্ঞাতনামা ওই নারী রেললাইনের ওপর পড়ে গিয়ে দিখণ্ডিত হয়।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. মহসীন রেজা জানান, সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রকেট এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশন থেকে যাত্রী উঠানোর সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর মরদেহ রেললাইনের পাশে পড়ে আছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।