রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

নানা আয়োজনে ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালিত

ডেক্সরিপোর্ট  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মবার্ষিকী রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে রোববার রংপুর জেলা প্রশাসন, পীরগঞ্জ উপজেলা প্রশাসন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রতিষ্ঠান ও সংস্থা দিনব্যাপী স্মৃতিচারণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল, গরীবদের মাঝে খাবার বিতরণ ও শিশু-কিশোরদের নানামুখী প্রতিযোগিতার কর্মসূচি পালন করে।

এ দিকে রংপুরের পীরগঞ্জে লালদীঘি ফতেহপুর গ্রামে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন ও পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম।

এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, পীরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার টি এম এ মমিন, পীরগঞ্জ থানা পুলিশের ওসি সরেশ চন্দ্র, ড. ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ছায়াদত হোসেন বকুল, আওয়ামী লীগ নেত্রী রওশন আরা ওয়াহেদ, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মেরাজুল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার পক্ষ থেকে ক্ষণজন্মা এই কীর্তিমান পুরুষের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা শেষে তার রূহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

উল্লেখ্য, বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বিশ্ববরেণ্য এই পরমাণু বিজ্ঞানী ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেহপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম আব্দুল কাদের মিয়া ও মা মরহুমা ময়জুনেসার চার পুত্র ও তিন কন্যার মধ্যে তিনি ছিলেন সর্ব কনিষ্ঠ। ২০০৯ সালের ৯ মে ৬৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।