শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১:২০
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

বরিশালে সড়ক দুর্ঘটনায় বাবুগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী মাইনুদ্দীন নিহত

ডেক্সরিপোর্ট:সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল যেন থামছেইনা,একটি দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটছে আর একটি দুর্ঘটনা।এর শেষ কোথায়? এবার ঢাকা – বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার সাত মাইল এলাকায় বেপরোয়া গতির বাসের চাপায় বাবুগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী মাইনুদ্দীন আহমেদ (২০) নিহত হয়েছে।

গতকাল রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে এঘটনা ঘটেছে।দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটক করেন।

নিহতের মামা হারুন অর রশিদ জানান, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিন ভুতেরদিয়া এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে মাইনুদ্দীন আহমেদ বাবুগঞ্জ ডিগ্রী কলেজ থেকে এইচ এস সি (বিজ্ঞান) বিভাগ থেকে এবার পরীক্ষা দিচ্ছিল ,

গতকাল রবিবার বিকালে সাত মাইল থেকে বাড়ি ফেরার সময় বরিশাল থেকে সাতলা গামী সেীখিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মাইনুদ্দীন কে চাপাদেয়,এ সময় বরিশাল বি এম কলেজের শিক্ষার্থী মুন্নি ও তার সহপাঠীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার পেটের নিচে ও ডান পায়ে গুরুতর আঘাতের কারনে রাত সাড়ে ১১ টায় মাইনুদ্দীন মৃত্যু বরন করে।

তিনি আরো জানান,কেদারপুর ইউনিয়নের দক্ষিন ভুতেরদিয়া গ্রামের দরিদ্র কৃষক শাহজাহান হাওলাদারের ৪ ছেলে ও১ মেয়ের মধ্য মাইনুদ্দীন ছেলেদের মধ্য তৃতীয় ছেলে ছিল।তার ছোট এক ভাই রয়েছে।

আজ সোমবার বাদ আছর দক্ষিন ভুতের দিয়া নিজ গ্রামে তার জানাজা হয়েছে।জানাজা শেষে মাইনুদ্দীনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে বরিশাল বিমান বন্দর থানার ওসি মাহাবুবুল আলম জানান,সেীখিন পরিবহন নামের ঘাটক বাসটি আটক করা হয়েছে।বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে,তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুুতি চলছে।