বৃহস্পতিবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৫২
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনতে এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৯ মে) বিকাল সাড়ে ৩ টায় বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও অন্যান্য সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি দূর করার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন।

কনফারেন্সে বরিশালের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল আজাদ যথা সময়ে আদালতে সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করা এবং মেডিকেল সার্টিফিকেটসহ অন্যান্য প্রয়োজনীয় প্রতিবেদন সময়মতো জমা দেওয়ার নির্দেশনা দেন।এছাড়াও মামলার জট নিরসনে দ্রুততম সময়ে মামলার বিচারকাজ শেষ করা এবং বিচারাধীন মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা করে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে বিচার বিভাগ, পুলিশ, র‍্যাব, সিভিল সার্জন অফিস এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জোরদার করার মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও জনবান্ধব করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল আজাদ এর সভাপতিত্বে কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিদ্যুৎ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) এস এম মাহফুজ আলম,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফজলুর রহমান,সিভিল জজ বাকেরগঞ্জ সাব্বির মোঃ খালিদ,সিভিল জজ বরিশাল সদর আরিফা আফরিন আঁখি,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সিহাবুর রহমান,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা শারমিন ইভা,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আবিদুল হক,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল সায়েম বরিশাল জেলা পুলিশ সুপার এ,জেড,এম,মোস্তাফিজুর রহমান,সিভিল সার্জন ডা: এস, এম, মঞ্জুর-এ-এলাহী,স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক(প্রশাসন)ডাঃমোঃমাহামুদহাসান,পাবলিক প্রসিকিউটর ও বরিশাল বার সভাপতি এডভোকেট মোঃ আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ ইমন সহ বরিশাল জেলার সকল থানার ওসি, র‍্যাব-৮ এর প্রতিনিধি সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

কনফারেন্সের সার্বিক তত্বাবধানে ছিলেন,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ তারিকুল ইসলাম।