বৃহস্পতিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:১৯
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

ঈদ উপলক্ষে পেীরমেয়রের পক্ষ থেকে পটুয়াখালীতে ৫দিন খেয়া পারাপার ফ্রি

ডেক্সরিপোর্ট: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগের দুই দিন,ঈদের দিন এবং পরের দুই দিনসহ মোট ৫দিন পটুয়াখালী পৌরসভা নিয়ন্ত্রিত পাঁচটি খেয়াঘাটে পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদ সাধারণ মানুষের খেয়া পারাপার ফ্রি করার ঘোষণা দিয়েছেন। এর ফলে খেয়াঘাট গুলোতে জনদুর্ভোগ কমবে বলে মনে করছেন এলাকাবাসী।

পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ জানান,ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পৌরসভার পক্ষ থেকে এটি একটি বিশেষ উপহার। ঈদের সময়ে খেয়াঘাট গুলোতে নানা অনিয়ম এবং ভোগান্তির খবর পাওয়া যায়। এ কারণে ঈদের আগে এবং পরে মোট ৫দিন পৌরসভা যাত্রীদের কাছ থেকে কোনও টোল আদায় করা হবে না।

বর্তমানে পটুয়াখালী পৌরসভার নিয়ন্ত্রিত খেয়াঘাট গুলো হচ্ছে লোহালিয়া খেয়াঘাট, পুরান বাজার মসজিদ ঘাট খেয়াঘাট, পুরান বাজার বনিকপট্টি খেয়াঘাট, মুরাদিয়া খেয়াঘাট, লাউকাঠী খেয়াঘাট, নিউমার্কেট খেয়াঘাট এবং ফটিকের খেয়াঘাট।

এদিকে পটুয়াখালী পৌরসভার নিয়ন্ত্রিত খেয়াঘাট গুলোতে যে কোনও ভোগান্তি লাগব করতে এবং সার্বক্ষণিক মনিটরিং এর জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।এর মাধ্যমে জনদুর্ভোগ কমে আসবে এবং জনগন কাংক্ষিত মানের সেবা পাবেন।