বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৫১
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী বৃহস্পতিবার সীমিত পরিসরে বসছে মন্ত্রিসভার বৈঠক

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ এক মাস বিরতি দিয়ে সীমিত পরিসরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক বসছে আগামী বৃহস্পতিবার (৭ মে)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওইদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক গণমাধ্যমকে বলেন, করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের আরেক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী ছাড়াও ওই বৈঠকে সংশ্লিষ্ট মাত্র তিনজন মন্ত্রী অংশ নেবেন।

এরআগে সবশেষ গত ৬ এপ্রিল গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভার পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে হাতে গোনা কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই বসার আসন নির্ধারিত করে ওইদিন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।