বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:২৮
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় চার বছরের শিশু নিহত

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় তানজিনা নামে ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। ৫ই মে(মঙ্গলবার) বিকেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনায় নিহত তানজিনা নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামের সফি মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে খেলা করছিল ওই মেয়েটি।

এসময় রাস্তা পাড় হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় তানজিনাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মা তার অবুঝ শিশুটিকে হারিয়ে দিশেহারা সফি মিয়া ও তার স্ত্রী। পরিবারে নেমেছে শোকের ছায়া।