বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৫৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অকারনে বাইরে বের হওয়া ঠেকাতে ঝালকাঠিতে অর্ধশত মোটরসাইকেল আটক

ডেক্সরিপোর্ট  ঝালকাঠি শহরে মানুষের অকারণে বের হওয়া ঠেকাতে মঙ্গলবার সকাল থেকে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নির্দেশে শহরের চেকপোস্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সাধনার মোড়, ফায়ার সর্ভিস মোড়, চাঁদকাঠি চৌমাথা, সদর চৌমাথায়, কলেজ মোড় ও লঞ্চঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে অকারণে রাস্তায় বের হওয়া মানুষকে ঘরে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় অর্ধশত মোটরসাকেল আটক করে মামলা দেয় পুলিশ। একজনের বেশি লোক থাকলে মোটরসাইকেল থেকে নামিয়ে দেওয়া হয়।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও আমরা মাঠে কাজ করে যাচ্ছি। কিন্তু মানুষের এখনো সচেতনতা সৃষ্টি হয়নি। অকারণে তারা মোটরসাইকেলে ঘোরাফেরা করছে, অহেতুক মানুষ রাস্তায় বের হচ্ছে। তাই পুলিশ শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অর্ধশত মোটরসাইকেল আটক করে। এদের মধ্যে যাদের কাজগপত্র নেই বা ত্রুটি রয়েছে, তাদের মামলা দেওয়া হয়েছে।