শুক্রবার, ১১ই জুন, ২০২৬ ইং, রাত ১:৫৮
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

মুসলিমদের ঈদ শুভেচ্ছা জানালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক  সৌদি আরবসহ বিশ্বের বেশ কিছু দেশে আজ রবিবার উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। মুসলমানদের এই খুশির দিনকে কেন্দ্র করে বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ঈদুল-ফিতর উপলক্ষে হোয়াইট হাউসের এক বিবৃতিতে ট্রাম্প বলেন, মুসলমানরা ঈদুল-ফিতর উদ্‌যাপন করছেন। আমরা আশা করি, প্রার্থনা ও আরাধনা দিয়ে তারা করোনা সংকট কাটিয়ে ওঠার শক্তি পাবে।

গত কয়েকটা সপ্তাহ ও মাস ধরে আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়েছি। এই অনভিপ্রেত সময়ের মধ্য দিয়ে যেতে সহযোগিতা পেতে আমরা আমাদের বিশ্বাস, পরিবার ও সুহৃদদের ওপর নির্ভর করেছি বলেও জানান তিনি।

ঈদ বার্তায় ট্রাম্প বলেন, বর্তমান কঠিন পরিস্থিতিতে যে কোনো সময়ের চেয়ে মানুষের শান্তিটা বেশি চাওয়া, যা ধর্ম চর্চার মাধ্যমে পাওয়া যায়।

এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, কঠিন এই সময়ে ধর্মপ্রাণ মানুষেরা যাতে ধর্মীয় আচার পালনের মাধ্যমে শান্তি খোঁজে নিতে পারে সে জন্য উপাসনালয়গুলো খুলে দিতে নতুন গাইডলাইনের আশ্বাস দেন ট্রাম্প।