বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং, রাত ১১:৪১
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

দিল্লীর দিকে এগোচ্ছে পঙ্গপাল!

অনলাইন ডেস্ক  পঙ্গপালের কোন রাজা নেই, কিন্তু এ বিশাল সৈন্যবাহিনী একসঙ্গেই চলাফেরা করে। চলতি মাসের শুরুতে এ বাহিনী ঢুকেছিল রাজস্থানে। অর্ধেক ফসল নষ্ট করে তারা এখন যাচ্ছে দিল্লীর দিকে।

যোধপুরভিত্তিক পঙ্গপাল সতর্ককারী সংস্থার (এলডব্লিউও) উপপরিচালক কেএল গুরজার বলেছেন, ‘২০১৯ সালে পরিপক্ব হলুদ রংয়ের পঙ্গপাল পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে প্রজনন করেছিল। তাদেরই বংশ থেকে এসেছে গোলাপি রংয়ের একদল পঙ্গপাল। এরা আগেরগুলোর চেয়ে আরও বেশি ফসল সাবাড় করে।’

রাজস্থানের অনেক এলাকা সাবাড় করে পঙ্গপাল এখন ছুটে চলেছে হরিয়ানার দিকে। এদিকে জায়সালমার থেকে আসা আরেকটি বাহিনী ঢুকেছে মধ্যপ্রদেশের উজায়ান এলাকায়। গুজরাটের বানাসকাথা এলাকাও আক্রান্ত হয়েছে পঙ্গপালের হানায়।

এ ব্যাপারে রাজস্থানের কৃষক নেতা রামপাল জাট জানান, নতুন আবাদ করা তুলা ও চীনাবাদাম নষ্ট করে ফেলছে পঙ্গপাল। এগুলো এ মৌসুমের অর্থকারী ফসল। যদি এদের রাজস্থানে নিয়ন্ত্রণ করা না যায় তবে এরা এক সপ্তাহের মধ্যে দিল্লী পৌঁছে যাবে।

কৃষকদের নিয়ে কাজ করা একজন সমাজকর্মী রামানদিপ সিং মান বলেন, ‘ আমি মনে করতে পারছি না দিল্লী সর্বশেষ কখন পঙ্গপালের আক্রমণের শিকার হয়েছিল। তবে এবার যে বাহিনী ঢুকেছে তারা ২০১৯ সালের দলটির চেয়ে তিনগুণ বড়। তারা রাজস্থানে যা পেয়েছে তাতে পেট ভরেনি। এখন রাজস্থান ও হরিয়ানা সীমান্ত অঞ্চলে পৌঁছে গেছে। অগ্রবর্তী এ দলটির পেছনে আরও কয়েকটি বাহিনী আসছে যারা হরিয়ানা পার হয়ে দিল্লীতে হানা দিতে পারে।’