শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:১৮
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

রাজশাহীতে চেয়ারে বসেই আইনজীবীর মৃত্যু

ডেক্সরিপোর্ট  রাজশাহীতে চেয়ারে বসা অবস্থায় এক আইনজীবীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার নাম কৃষ্ণ কমল দত্ত (৮৫)।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চেয়ারে নিস্তেজ শরীরে তাকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। করোনা আক্রান্ত হয়ে মারা যেতে পারেন এমন আশঙ্কা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত থেকে কেউ তার কাছে যাননি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একা বসবাস করছেন আইনজীবী কৃষ্ণ কমল দত্ত। মনোমালিন্যের কারণে তার স্ত্রী বাবার বাড়িতে বসবাস করেন। তাদের সংসারে কোনো সন্তানও নেই।

হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করায় বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান চিকিৎসার আশায়। সেখান থেকে তাকে পাঠানো হয় খ্রিষ্টান মিশন হাসপাতালে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে প্রাথমিক চিকিৎসাসহ কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবক দল খবর পেয়ে তার বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। তারা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে কৃষ্ণকুমারের দেহটি সৎকার করার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।