শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৫
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে ৩ রোগীর মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও তিন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ২টার ২০ মিনিটে শাহনেওয়াজ (৬৪) মারা যান।

তিনি দুপুর ১টার দিকে করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার বাড়ি বরিশাল নগরীর ১নম্বর ওয়ার্ডে। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুবরণকারী অপর হচ্ছেন খাইরুল বাসার (৪৫)। বরিশাল নগরীর ২৯নম্বর ওয়ার্ডের বাসিন্দা খাইরুল বাসার করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ভর্তি হন। এছাড়া বরগুনার বামনা লক্ষিপুর এলাকার আবদুল রশিদ (৮০) শুক্রবার সন্ধ্যা ৬টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। তিনি মঙ্গলবার সন্ধ্যায় করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।

এ নিয়ে গত ২৯ মার্চ থেকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ৮৪জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩১ জনের করোনা পজেটিভ।