শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:২৪
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাকে ঢাকায় নেয়া হলো

ডেক্সরিপোর্ট  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা রত্নগর্ভা মোসাম্মৎ মালেকা বেগমকে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

এ তথ্য নিশ্চিত করে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা অধ্যক্ষ মো. সেলিম আহমেদ জানান, তার দাদী বীর মাতা মালেকা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে সরকারি কর্মকর্তা, চিকিৎসকসহ যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, তার দাদির হাত পা ফুলে যাওয়ায় মঙ্গলবার হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হলে তাকে দুপুরে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভোলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. সিরাজ উদ্দিন জানান, মালেকা বেগম দীর্ঘদিন ধরেই শ্বাস কষ্টে ভুগছিলেন। তার কিডনিসহ নানা রোগের সমস্যাও দেখা দিয়েছে। তার এখন উন্নত চিকিৎসা দরকার। তাই তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।