মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৫০
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

বাইডেন মার্কিনিদের জন্য সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন: ট্রাম্প

অনলাইন ডেস্ক  ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ক্ষমতায় এলে মার্কিনিদের জন্য সবচেয়ে খারাপ দুঃস্বপ্নের মতো হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মলেনে ট্রাম্প এমনটি বলেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কর্মীদের বিক্রি করে দিয়েছে ডেমোক্র্যাটরা। যদি বাইডেন ক্ষমতায় আসে তাহলে এটি হবে দুঃস্বপ্নের মতো।

ট্রাম্প অভিযোগ করেন যে, গত অর্ধ-শতাব্দী ধরে ওয়াশিংটনে বসে বাইডেন যুক্তরাষ্ট্রের কর্মীদের কাজ কেড়ে নিচ্ছেন এবং অন্য দেশের নাগরিকদের আমাদের কাজ দিয়ে দিচ্ছেন। সে হতে পারে আপনাদের জন্য সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করবেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।