রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদক সেবনকালে বহিরাগত তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বেলা এগারোটায় মতিহার থানা পুলিশ ও একটি টহল দল তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের মাঠ থেকে আটক করে।
পরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মতিহার থানার ডিউটি অফিসার কাজল রেখা বিষয়টি নিশ্চিত করেছেন ।
আটককৃতরা হলেন, পবা উপজেলার হরিয়ান দহপাড়ার জাহাঙ্গীর সরকারের ছেলে এজাজ আহমেদ, হরিয়ান পুর্বপাড়ার শাজাহানের ছেলে শাহিনুর ও নগরীরর নতুন বুধপাড়ার মোয়াজ্জেমের ছেলে মাহফুজ আহমেদ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠ থেকে তাদেরকে গাঁজাসহ আটক করা হয়। এরপর দুপুরেই তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, পুলিশ তিনজনকে আটক করে আমাকে খবর দেয়। আমি গিয়ে পুলিশকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।