রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৮
শিরোনাম :
বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মোঃ মাহমুদুল ইসলাম অপরাধীদের বিরুদ্ধে কঠোর ওসি জহিরুল, অপপ্রচারের প্রতিবাদ সচেতন মহলের! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে ফাঁসাতে চাপ প্রয়োগের তথ্য ফাঁস করলেন পোর্ট রোডের ব্যবসায়ী! ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ

বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মোঃ মাহমুদুল ইসলাম

মেহেরাব হোসেন রিফাত,বরিশাল ।। বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ড. মোঃ মাহমুদুল ইসলাম।

রোববার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়। পদায়নের পর একই দিন দুপুরে তিনি নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

ড. মোঃ মাহমুদুল ইসলাম বিসিএস (সাধারণ শিক্ষা) ১৬তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি একই কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন একই কলেজে শিক্ষকতা করার পর এবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন তিনি।

প্রজ্ঞাপনে আরও ছয়জন কর্মকর্তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন ও বদলি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, পদায়ন করা কর্মকর্তাদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ণে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

নতুন অধ্যক্ষ হিসেবে যোগদানের পর নিজের বক্তব্যে ড. মোঃ মাহমুদুল ইসলাম বলেন, বিএম কলেজের সঙ্গে তাঁর পারিবারিক ও আবেগের সম্পর্ক রয়েছে। তাঁর নানা ১৯১০-১১ শিক্ষাবর্ষে এ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। তাঁর বড় ভাই, বোন ও ছোট বোনেরাও এ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করেছেন। তিনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও পারিবারিক স্মৃতির কারণে বিএম কলেজ তাঁর কাছে বিশেষ আবেগের জায়গা।

তিনি আরও বলেন, বিএম কলেজে প্রায় ২৫ বছর চাকরি করার পর প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব পাওয়াকে তিনি বিশেষ আবেগের বিষয় মনে করছেন। চাকরিজীবনের শেষ সাড়ে আট মাসে কলেজের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন। এ সুযোগ করে দেওয়ায় তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কলেজের উন্নয়নে শিক্ষক, ছাত্রনেতৃবৃন্দ এবং এ অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতা কামনা করে নতুন অধ্যক্ষ বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বিএম কলেজকে আরও উন্নত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব। একজন শ্রেণিকক্ষের শিক্ষক হিসেবে নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার যে সুযোগ পেয়েছেন, তা কাজে লাগাতে সবার সহযোগিতা নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চান।

তার যোগদানের সময়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।