বৃহস্পতিবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:২৯
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণের বিরোধীতার প্রতিবাদে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ে মানববন্ধন

ডেক্সরিপোর্ট  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য নির্মাণ নিয়ে উগ্র মৌলবাদী গোষ্ঠীর ভুল ব্যাখ্যা এবং বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীরা। প‌রে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছে তারা।

‌রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শিক্ষার্থীবৃন্দের ব্যানারে তারা এই মানববন্ধন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান অ্যানী বলেন, মূর্তি আর ভাস্কর্য এক নয়। মূর্তি হয় সনাতন ধর্মাবলস্বী‌দের, যার উপাসনা করা হয়। আর ভাস্কর্য হচ্ছে কোন ব্যক্তি বা রাষ্ট্রের ঐতিহ্য- ইতিহাসকে স্মরণ করার জন্য তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশের কিছু মৌলবাদী গোষ্ঠী মূর্তি ও ভাস্কর্যের ভুল ব্যাখ্যা দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে ভুল বার্তা দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এছাড়াও মানববন্ধনে শিক্ষার্থী রাজু গাজী, আরিফ শেখ, আরাফাত, রুপম সহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা ধোলাই খালে বঙ্গবন্ধু ভাস্কর্য নিমার্ণ বিরোধীদের তীব্র সমালোচনা করেন এবং বঙ্গবন্ধুর বাংলায় কোন মৌলবাদী, উগ্রবাদীর ঠাঁই হবে না বলে হুশিয়ার করে দেন।

এসময় বক্তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কা‌ছে দাবী জানান।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকার ধোলাই খালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতা করেছে ধর্মভিত্তিক কয়েকটি দলের নেতারা।